শিলচরে মাজিরখাল নদীর উপর নতুন আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

2 - মিনিট |

প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১১৫.৫৯ লক্ষ টাকা

অজিত দাস

শিলচর : কাছাড় জেলার শিলচার বিধানসভা কেন্দ্রের অধীন উজানগ্রাম–বুড়িবাইল ফেরিঘাট সড়কে মাজিরখাল নদীর উপর নির্মিতব্য একটি গুরুত্বপূর্ণ আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণপূর্ত (সড়ক) বিভাগ, অসম সরকারের উদ্যোগে এবং SOPD-G প্রকল্পের অধীনে ২০২৪-২৫ অর্থবর্ষে এই সেতু নির্মাণের কাজ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১১৫.৫৯ লক্ষ টাকা।

শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিলচার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই সেতু নির্মিত হলে এলাকাবাসীর যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে। উন্নয়নমূলক এই পরিকাঠামো ভবিষ্যতে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
• অপরণা দাস – জিপি সভাপতি
• মোহিত রঞ্জন দাস – পিডব্লিউডি এসডিও
• অভিজিৎ পাল – পিডব্লিউডি জেই
• রঞ্জন রায় – প্রাক্তন সভাপতি
• জিনুক বড়ভুইয়া – কৃষ্ণপুর ভৈরবনগর জিপি সভাপতির প্রতিনিধি
• পুতুল রায় – বিশিষ্ট সমাজসেবী
• হীরা দাস – শিক্ষক
• সম্ভু চক্রবর্তী – বিশিষ্ট সমাজসেবী
• মোহন দাস – বিশিষ্ট সমাজসেবী

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।উল্লেখ্য, প্রকল্পটির ঠিকাদার হিসেবে দায়িত্বে রয়েছেন আজাদ লস্কর। কাজ দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদার কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিনের প্রতীক্ষিত এই সেতু বাস্তবায়িত হলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা মিলবে।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news