শিলচরে রাজদ্বীপ রায়ের সমর্থনে মানিক সাহার প্রচার, বিজেপিতে যোগ ২৫ জনের

< 1 - মিনিট |

মোদীর উন্নয়নের বার্তা নিয়ে শিলচরে বিজেপির সভা, রেকর্ড জয়ের আহ্বান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : রবিবার বিকেলে শিলচরের আশ্রম রোড কীর্তনের মাঠে বিজেপি প্রার্থী ডাঃ রাজদ্বীপ রায়ের নির্বাচনী সভায় ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সভায় শিলচর সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক নীহার রঞ্জন দাস, দীপায়ন চক্রবর্তীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

বাউল সঙ্গীতের মাধুর্যে শুরু হওয়া সভায় সাংসদ শুক্লবৈদ্য ডাঃ রায়ের উন্নয়ন দক্ষতার প্রশংসা করেন।মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ-রাজ্য উন্নয়নের পথে অগ্রসর। করোনা সংকট সামলে ভারতের সম্মান বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন মোদী। তিনি আহ্বান জানান, ডাঃ রায়কে রেকর্ড ভোটে জয়ী করে শিলচরকে এগিয়ে নিয়ে যান। এদিন কংগ্রেসের ২৫ জন নেতা-সমর্থকসহ গিরিন্দ্র দাস বিজেপিতে যোগ দেন। সভা পরিচালনা করেন রাজেশ দাস ও দেবাশীষ সোম।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news