শিলচরে রাজ্যিক মর্যাদায় শেষ শ্রদ্ধা উত্তর-পূর্ব ভারতের বিজেপি স্থপতি কবীন্দ্র পুরকায়স্থকে

< 1 - মিনিট |

কাছাড়ে শোকের ছায়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে শেষ শ্রদ্ধা দিলীপ শইকীয়ার

অজিত দাস

শিলচর : শিলচরে শোকের আবহে রাজ্যিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো উত্তর-পূর্ব ভারতের বিজেপির অন্যতম স্থপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে বৃহস্পতিবার তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ সকালে কবীন্দ্র পুরকায়স্থের মরদেহ প্রথমে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকাকুল পরিবেশে এক বিশাল শোক শোভাযাত্রার মাধ্যমে তাঁর মরদেহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসা হয়।

সেখানে রাজ্যিক মর্যাদায় উত্তর-পূর্ব ভারতের বিজেপি স্থপতি কবীন্দ্র পুরকায়স্থকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অসম রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকীয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে শিলচর শ্মশানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news