অনুষ্ঠিত হয় ‘ওমকারম’, নগর সংকীর্তন, অষ্টোত্তর শতনাম পাঠ, বাল বিকাশ ভজন ও আধ্যাত্মিক সাংস্কৃতিক অনুষ্ঠান
অজিত দাস
শিলচর : সত্য সাঁই বাবার শততম জন্মোৎসব রবিবার শিলচরের সার্কিট হাউস রোডের সত্য সাঁই মন্দির প্রাঙ্গণে সাড়ম্বরে পালিত হয়। দিনভর নানা ধর্মীয় আচার, ভজন, সেবামূলক কর্মসূচি ও মানবকল্যাণ উদ্যোগের মধ্য দিয়ে উদ্যাপন করা হয় বিশ্বমানবতার এই আধ্যাত্মিক মহানায়কের বার্তা—“মানবতার সেবা হল ঈশ্বরের সেবা”।
অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ‘ওমকারম’, নগর সংকীর্তন, অষ্টোত্তর শতনাম পাঠ, বাল বিকাশ ভজন ও আধ্যাত্মিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শতবর্ষ উপলক্ষে ১০০টি প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে ভক্তমণ্ডলী আবেগঘন পরিবেশে অংশ নেন।বিশিষ্ট সমাজসেবী উদয় শংকর চক্রবর্তী ও রূপেন্দ্র মোহন দাসসহ বহু ভক্ত ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। আগামী রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে একই স্থানে এক বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
Promotional | North East Integration Rally



