শিলচরে সরকারি ভর্তুকির সুবিধা দেখিয়ে প্রতারণার অভিযোগ প্রায় ৪০ জন ইলেকট্রিক অটো চালক

< 1 - মিনিট |

অসহায় ইলেকট্রিক অটো চালকরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অতুল অটোমোবাইলস কর্তৃপক্ষের কাছে দ্রুত ন্যায়বিচার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন

অজিত দাস

শিলচর : ইউনিকো অটোমোবাইলসের আউলিয়া বাজার শোরুমের সাবেক মালিক মুস্তাক আলম লস্করের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত চালকরা।

অভিযোগকারীরা জানান, ব্যাংকের মাসিক কিস্তি স্কিমে অতুল ইলেকট্রিক অটো কেনার পরও ইউনিকো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কারিগরি সহায়তা বা প্রয়োজনীয় নথিপত্র পাননি তারা। এদিকে নতুন মালিক মুস্তাক আহমেদ হঠাৎ সোনাই রোডের শোরুমে তালা ঝুলিয়ে উধাও হয়ে যাওয়ায় চালকদের গাড়ি চালানোই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে ঋণের কিস্তি পরিশোধে বড় ধরনের সংকটে পড়েছেন তারা।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নীহার হুসেন মজুমদার, আজির উদ্দিন লস্কর, সজ্ঞিত দাস, সাহিদ আহমেদ লস্কর, বাদল রায়, আলতাফ হোসেন লস্কর, সামাদ হুসেন লস্কর প্রমুখ। তাদের অভিযোগ—ব্যাংকের শাখায় যোগাযোগ করলেও কিস্তি পরিশোধ সংক্রান্ত সমস্যার সমাধান না হয়ে বরং মোবাইল ফোনে মুস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করাতে দেওয়া হচ্ছে, যেখানে তারা বারবার প্রতারণার মুখে পড়ছেন।

অসহায় ইলেকট্রিক অটো চালকরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অতুল অটোমোবাইলস কর্তৃপক্ষের কাছে দ্রুত ন্যায়বিচার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news