এই কর্মসূচিতে মূলত মহিলা ও শিশুদের হৃদরোগ সম্পর্কে সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়
অজিত দাস
শিলচর : শিলচরে হার্ট কেয়ার সোসাইটির রজত জয়ন্তী উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান। শিলচরে হার্ট কেয়ার সোসাইটি, বরাক ভ্যালি চ্যাপ্টারের রজত জয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মূলত মহিলা ও শিশুদের হৃদরোগ সম্পর্কে সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন বয়সের শিল্পীদের সংগীত পরিবেশন এবং কচিকাঁচাদের মনোমুগ্ধকর র্যাম্প ওয়াক। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
রজত জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশে হার্ট কেয়ার সোসাইটির দীর্ঘ সমাজসেবামূলক কর্মকাণ্ড ও হৃদরোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার গৌরবময় পথচলা স্মরণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্যসচেতন কর্মসূচি আরও বিস্তৃত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Promotional | North East Integration Rally



