গোপন চেম্বার থেকে ৪০ হাজার ইয়াবা টেবলেট উদ্ধার
অজিত দাস
শিলচর : মাদক পাচারের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত।শিলচর থানার অধীন আতালবস্তি এলাকায় পুলিশ এক বিশেষ অভিযান চালায় । এই অভিযানে একটি মারুতি ব্রিজা গাড়ি আটক করে ।ওই গাড়িতে থাকা একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তার নাম দিলোয়ার হোসেইন লস্কর ।ঘর কাছাড়ের ধলাইতে ।
গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির ভিতরে বিশেষভাবে নির্মিত গোপন চেম্বার থেকে ৪০ হাজার ইয়াবা টেবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকের কালোবাজারে আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অবৈধ মাদকদ্রব্য মনিপুরের চুড়াচান্দপুর থেকে আনা হয়েছে।
Promotional | North East Integration Rally



