শিলচর-আইজল বাইপাস থেকে ৫.৫৫ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার ১

2 - মিনিট |

কাছাড় জেলা পুলিশ সুপার নোমল মাহাত্তার নেতৃত্বে পুলিশ একটি বলেরো গাড়ি থেকে ১.১০৯ কেজি হেরোইন জব্দ করেছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্হিরাজ্য থেকে যাতে কোনো ধরনের ড্রাগস কাছাড়ে পাচার না হয়, এরজন্য দিনরাত কাছাড় পুলিশ ড্রাগস জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। বিশেষ করে মণিপুর থেকে আন্তরাজ‍্য সীমান্তের জিরিঘাট এবং মিজোরাম থেকে লায়লাপুল হয়ে প্রতিনিয়ত ড্রাগস পাচারের চেষ্টা করছে অবৈধ ড্রাগস কারবারিরা। কিন্তু কাছাড়ে প্রবেশের সময় প্রায়ই কাছাড় পুলিশের হাতে ধরা পড়ছে ড্রাগস সহ পাচারকারী। 

কয়েক দিন বিরতির পর  এবার বিপুল পরিমাণের হেরোইন জব্দ করেছে পুলিশ। শুক্রবার ভোরবেলা কাছাড় পুলিশ একটি নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে রামনগরের শিলচর-আইজল বাইপাস থেকে বিপুল পরিমাণের হেরোইন জব্দ করেছে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমল মাহাত্তার নেতৃত্বে পুলিশ একটি বলেরো গাড়ি থেকে ১.১০৯ কেজি হেরোইন জব্দ করেছে। সেইসঙ্গে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক বাজারে জব্দকৃত হেরোইনের মূল্য আনুমানিক ৫.৫৫ কোটি টাকা হবে ।

পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, শুক্রবার ভোরবেলা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর থানার অধীন রামনগরের শিলচর-আইজল বাইপাসে ড্রাগসের অবৈধ পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় । পুলিশ মণিপুরের চুড়াচাঁদপুর থেকে আসা একটি বলেরো গাড়ি আটক করে এবং একজনকে আটক করে।

ধৃতের নাম জাংমিনিয়েন বাইতে ( ২২)।তার বাড়ি মণিপুরের চুড়াচাঁদপুর। পুলিশ তল্লাশির সময় গাড়িতে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা প্রায় ১.১০৯ কিলোগ্রাম ওজনের ১০০ টি সাবানের কেস উদ্ধার করে। কালোবাজারে জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৫.৫৫ কোটি টাকা বলে জানান তিনি।

মাহাত্তা জানান, স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পরীক্ষার সময় ড্রাগস সনাক্তকরণ কিটে হেরোইনের ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, মণিপুরের চুরাচাঁদপুর থেকে এই হেরোইনগুলো অবৈধভাবে পরিবহন করা হয়েছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news