শিলচর ইটখলায় সাম্প্রদায়িক উত্তেজনা

< 1 - মিনিট |

পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

অজিত দাস

শিলচর: বৃহস্পতিবার রাত সাড়ে দশটার পর হঠাৎ করে শিলচরের ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, ইটখোলার বাসিন্দা আবু মজুমদার হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। ঘটনাকে ঘিরে স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা আবু মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মাহাত্তা । বহু প্রচেষ্টার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মূল অভিযুক্ত আবু মজুমদারকে আটক করে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা সংবাদমাধ্যমকে জানান, আবু মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং হিন্দু সমাজকে নিয়ে তাঁর কুরুচিকর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় l অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়, সেই দাবি জানান তাঁরা। এদিকে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য প্রকাশ্যে আসবে l

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news