শিলচর কনকপুর এলাকায় শনিবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়

< 1 - মিনিট |

আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে

অজিত দাস

শিলচর : শিলচর কনকপুর এলাকায় শনিবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে হঠাৎ করেই কনকপুর এলাকায় একটি দোকানঘরে আগুন লাগে, যা মুহূর্তের মধ্যেই পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে ততক্ষণে দোকানঘরের ভেতরে থাকা জরুরি নথিপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানা গেছে।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news