শিলচর-কালাইন সড়কের বেহাল দশা

< 1 - মিনিট |

জনদুর্ভোগ চরমে

অজিত দাস

শিলচর : শিলচর থেকে কালাইন পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের বেহাল দশায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। অসংখ্য গর্ত আর বৃষ্টির জলে জমে থাকা কাদা যেন সড়কটিকে চাষের মাঠে পরিণত করেছে। চলাচলের অযোগ্য এই সড়ক নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, কয়েকবার রাস্তা মাপামাপি হলেও পরে আর কোনো কাজ হয়নি। ফলত পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রতিদিনই দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন।

এই শোচনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী অবিলম্বে সড়ক মেরামত ও কার্যকর নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news