পুড়ে ছাই চারটি বসতবাড়ি
অজিত দাস
শিলচর : শিলচর কালিবাড়ি চড় সঞ্জয় গান্ধী স্কুলের পশে কালী মন্দির সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে সংঘটিত হলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মুহূর্তের মধ্যেই আগুনে ভস্মীভূত হয় তিনটি বসতবাড়ি। ঘরের ভেতরে থাকা প্রায় সমস্ত আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
Promotional | North East Integration Rally


