শিলচর জেলা কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি সজল আচার্যী কে উষ্ণ সংবর্ধনা প্রধান জেলা কংগ্রেস কার্যালয়ে

< 1 - মিনিট |

তিনি বলেন শিলচরের সাংসদ ও বিধায়ক মেরুদণ্ডহীন মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের সাহস নেই কথা বলার

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বৃহস্পতিবার নবনিযুক্ত শিলচর কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্যী শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সংবর্ধনার জুয়ারে ভাসলেন l শিলচর কুম্ভীরগ্রাম বিমান বন্দর থেকে কংগ্রেস ভবনে পৌঁছে প্রথমে শহীদবেদী , কর্নেন্দু ভট্টাচার্যর ও সন্তুষ মোহন দেবের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলী ও মাল্যদান অর্পণ করেন সভাপতি সজল আচার্যী । তারপর আনুষ্ঠানিক ভাবে প্রাক্তন সভাপতির হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি ।

পরে এক সভার মাধ্যমে সভাপতি সজল আচার্যীকে সংবর্ধনা জানানো হয় l সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সভাপতি সজল আচার্যী জানান, আগামী নির্বাচনে আগে বুথ কমিটি ও মন্ডল কমিটি কে কিভাবে শক্তি শালী করা যায় তা নিয়ে দল কাজ করবে এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে কাজ করবেন l আগামী কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস দল প্রত্যেকটি ওয়ার্ডে বৃহৎ ভোটে জয় লাভ করবে এবং আগামীদিনে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে গৌরব গগৈ কে দেখতে চান সবাই l

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য কাজ করবেন l তিনি বলেন শিলচরের সাংসদ ও বিধায়ক মেরুদণ্ডহীন মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের সাহস নেই কথা বলার। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল,প্রাক্তন বিধায়ক অজিত সিং, তমাল বণিক,সূর্য কান্ত সরকার,বিধায়ক খলিল উদ্দিন মজুমদার,বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, শরিফুজ্জামান লস্কর ,আনসার হুসেন বড় লস্কর, যুব কংগ্রেস ,এন এস ইউ আই, সেবা দল, মহিলা কংগ্রেস, সহ সর্বস্থরের কংগ্রেস কর্মীরা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news