শিলচর জেলা সভাপতি অভিজিৎ পাল ও এপিসিসির সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খানকে সংবর্ধনা প্রদান

2 - মিনিট |

সলমান খান শাসক দল বিজেপির ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি বিজেপির নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ১৭ নং ওয়ার্ড কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের তরফে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল ও এপিসিসির সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খানকে সংবর্ধনা প্রদান করা হয় রবিবার।

শিলচর রাম নগরের পেঁচা ডহর এলাকায় রবিবার ১৭নং ওয়ার্ড কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে জেলা সভাপতি অভিজিৎ পাল ও এপিসিসির সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খানকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়।সভায় এলাকার জলন্ত বিভিন্ন সমস্যা ও দাবিদাবা সম্পর্কে চ্যায়ারম্যান সলমান খানকে অবগত করান এলাকার জনগণ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খান শাসক দল বিজেপির ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি বিজেপির নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তিনি জানান বর্তমান বরাকে কোন নেতৃত্ব নেই।ড্রাগসের কবলে পড়ে যুব প্রজন্ম দিনের পর দিন সমাজের মূল স্রোত থেকে অন্ধকারে ডুবে যাচ্ছে।

সরকার চাইলে ড্রাগসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা স্থায়ীভাবে নির্মূল করতে পারে।কিন্তু সরকার সেটা করছে না,ফলে যুব সমাজ নেশাগ্রস্থ হয়ে ভূল পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ধর্মীয় বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।একের পর এক মনগড়া নিতী অবলম্বন করায় বরাকের উন্নয়ন পিছিয়ে রয়েছে।

বরাককে সিন্ডিকেটের কোরিডোর হিসেবে ব্যবহার করছে শাসক দলটি। কংগ্রেস যুব নেতা গৌরব গগৈর ভয়ে কাঁপছে ডাবল ইঞ্জিনের সরকার। আগামী ২০২৬সালের বিধান সভা নির্বাচনে বিজেপিকে ভেস্তে দিয়ে কংগ্রেস শাসন ক্ষমতায় ফিরে আসবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন তিনি। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন বিধান সভা নির্বাচনে কংগ্রেস জয়ী হওয়ার পাশাপাশি গৌরব গগৈকে জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে পাবেন বলেও এদিন আশা ব্যক্ত করেছেন এপিসিসির সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খান।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news