অবৈধ চিকিৎসকের পেড জব্দ, চাঞ্চল্য
অজিত দাস
শিলচর : শিলচর থেকে দুই ভুয়ো ডেন্টাল ডাক্তার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের জেষ্ঠ্য পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান,গত ২ সেপ্টেম্বর আসাম রাজ্য শাখার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডাঃ প্রদীপ কুমার দাসের একটি অভিযোগপত্রের ভিত্তিতে শিলচর শহর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুই ভুয়া ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ তারাপুর ইন্ডিয়া ক্লাব, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত হাজারী ডেন্টাল ক্লিনিক এবং মজুমদার ডেন্টাল ক্লিনিক নামে দুটি ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায় এবং অবৈধভাবে ডেন্টাল সার্জন হিসেবে অনুশীলনকারী দুই ব্যক্তিকে আটক করে। তারা হলেন- কমরুল ইসলাম হাজারী, ৫০ বছর মধুরবন্দ এবং টিঙ্কু মজুমদার ৫৩ বছর ,বাড়ি মালুগ্রাম শিববাড়ি রোড।
তিনি জানান , পুলিশি অভিযানের সময়, তারা দাঁতের রোগী দেখছিলেন।এই অভিযানের সময় পুলিশ কমরুল ইসলাম হাজারীর কাছ থেকে একটি ডাক্তারের প্যাড জব্দ করে, যেখানে তার নাম এবং শিক্ষাগত যোগ্যতা লেখা ছিল যে সে দন্তচিকিৎসক। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি।
Promotional | North East Integration Rally



