শিলচর পুর নিগমের নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি

< 1 - মিনিট |

দিনক্ষণ চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা

অজিত দাস

শিলচর : শিলচর পুর নিগমের নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অসমের হার্টথ্রব শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে মাসব্যাপী গুয়াহাটির সরকারি কাজকর্ম কিছুটা স্থবিরতা নেমে আসে। এরজন্য শিলচর পুরনিগম নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না।এর ফলে নির্বাচন কমিশন পুর নিগম নির্বাচন ঘোষণা করতে পারছে না।

শুক্রবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর বিধানসভা কেন্দ্র ভিত্তিক মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। তিনি বলেন, জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচার নিশ্চিত। জুবিন গার্গকে আদালত ন্যায় দেবে। এব্যাপারে সবাইকে ধৈর্য ধরতে হবে।

এদিন শিলচর কেন্দ্রের ১৩১৮৩ জন মহিলাকে দশ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ,সাংসদ কণাদ পুরকায়স্থ ,সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী , মিহির কান্তি সোম ,নীহার রঞ্জন দাস , রূপম সাহা ,কঙ্কন সিকিদার, মঞ্জুল দেব, জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমল মাহাত্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news