রবিবার ২৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘বসন্ত উৎসব ৪.০
অজিত দাস
শিলচর: শিলচর বসন্তের রঙে রঙিন।রবিবার ২৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘বসন্ত উৎসব ৪.০’।শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এই বর্ণাঢ্য উৎসব।শহরের পঁচিশটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ ফোরামের উদ্যোগে এবার চতুর্থ বর্ষে পদার্পণ করেছে ‘বসন্ত উৎসব’।সংস্কৃতিপ্রেমী শিলচরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় এ বছরও বৃহৎ পরিসরে আয়োজন করা হয় বসন্তের এই মিলনমেলা।



