শিলচর | মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত গৃহবধূ

< 1 - মিনিট |

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ শিলচর এনআইটির যোগীপাড়ায়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সাতসকালেই শোকের ছায়া নেমে আসে এনআইটির যোগীপাড়ায়। বিষ্ণু মন্দিরে পুজো দিয়ে ঘরে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক গৃহবধূ। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ শিলচর এনআইটির যোগীপাড়ায়। জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় এনআইটির যোগীপাড়ায় বিষ্ণু মন্দিরে পুজা দিতে যান ক্ষুদিরাম নুনিয়ার স্ত্রী গৌরী নুনিয়া। তিনি পূজার্চনা শেষ করে ঘরে ফিরে আসার সময় শিলকুড়ির দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বেসেডর গাড়ি গৌরী নুনিয়াকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ক্ষেতের মধ্যে পড়ে যায় অ্যাম্বেসেডর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬০ বছরের গৌরী নুনিয়ার।

পরে গাড়ি চালক পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ গিয়ে গাড়ি ও গাড়ি চালককে উদ্ধার করে ঘুংগুর থানায় নিয়ে আসে। এবং গৌরী নুনিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা শোকের ছায়া নেমে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *