শিলচর | মাধ্যমিকে কৃতিতে সংবর্ধনা লক্ষীপুর বেনিসন ইংলিশ এইচএস স্কুলে

< 1 - মিনিট |

বারের মাধ্যমিক পরীক্ষায় মোট ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন উত্তীর্ণ হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : এবারের মাধ্যমিক পরীক্ষায় লক্ষীপুর বেনিসন ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের ফলাফল ভাল হ‌ওয়ায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সহ শুভেচ্ছা স্মারক তুলে দিল স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার লক্ষীপুর বেনিসন ইংলিশ প্রাঙ্গনে অনুষ্ঠিত ভাবে ২৩ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অধ্যক্ষ তথা এম ডি কামনাশীষ দাস বলেন ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করায় স্কুলের শিক্ষক মন্ডলী সহ অভিভাবক গন আনন্দিত হয়েছেন ।

এই সব ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিতে আজকের অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া আগামী দিনগুলিতে পড়াশোনা করতে ছাত্র ছাত্রীদের লক্ষ্য স্থির করে পড়াশোনা করতে হবে। তাহলে সফলতা আসবে । ২০০৫ হন থেকেই বেনিসন ইংলিশ স্কুল ভাল ফলাফল করে আসছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন উত্তীর্ণ হয়েছে। তারমধ্যে ১৮ জন প্রথম বিভাগে এবং ৫ জন দ্বিতীয় বিভাগে। তারা যেন আগামীতে তাদের এই ফলাফল ধরে রাখতে পারে সেই চেষ্টা করে যেতে হবে । তাছাড়া সভায় বক্তব্য রাখেন এম ডি রাজেশ দেব, অখিল দাস তালুকদার সহ উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *