শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ

< 1 - মিনিট |

ধৃতরা হলেন আলমগীর মিয়া এবং সমির উদ্দিন আনসারি

অজিত দাস

শিলচর : শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। ধৃতরা হলেন আলমগীর মিয়া এবং সমির উদ্দিন আনসারি। আলমগীর মিয়া ডায়ালিসিস বিভাগের টেকনিশিয়ান এবং সমির উদ্দিন আনসারি হাউসকিপিং বিভাগের কর্মী।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ৮টি ডায়ালিসিস মেশিন ভেঙে দেয়। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে সমির এবং আলমগীরকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রাতে গ্রেপ্তার করে।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news