এই সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য ব্যয় হবে ১৯৮ কোটি টাকা
অজিত দাস
শিলচর : শিলচর মেডিকেল কলেজে ২০৮ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। এই সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য ব্যয় হবে ১৯৮ কোটি টাকা। এছাড়া চিকিৎসা সামগ্রী ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য ব্যয় হবে ১০০ কোটি টাকা। মোট ব্যয় হবে ৩০০ কোটি টাকা।নতুন এই হাসপাতালে থাকবে নিউরোলজি, নিউরো সার্জারি, কার্ডিওলজি, কার্ডিও সার্জারি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগ।
৫ একর জমিতে নির্মিত হবে এই আধুনিক হাসপাতাল।এর সঙ্গে, শিলচর সিভিল হাসপাতালে নতুন ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে শিলচর মেডিকেল কলেজের ৫০০ শয্যার নতুন ভবনটি উদ্বোধন করা হবে।শুক্রबार সন্ধ্যায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কনদ পুরকায়স্থসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
Promotional | North East Integration Rally



