উত্তপ্ত পরিস্থিতি, মামলা রাঙ্গিরখাড়ী থানায়
অজিত দাস
শিলচর : মঙ্গলবার আনুমানিক দূপূর ১২ টা নাগাদ শিলচর রাধামাধব কলেজে পড়ুয়া ছাত্রীর গায়ে কলেজ চত্বরে শিলচর শরৎ পল্লীর শুভম দাস নামের একটি যুবক এসিড ঢালার চেষ্টা চালায় l যদিও কলেজের অন্যান্য ছাত্র ছাত্রীর উপস্থিতির কারণে বিফল হয় l জানাগেছে ,দীর্ঘ দিন যাবৎ শুভম নামের যুবকটি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো তার এই প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায় সেই যুবক মেয়েটিকে এসিড দিয়ে আক্রমনের চেষ্টা চালায় , অন্যান্য ছাত্র ছাত্রীরা দেখতে পেয়ে শুভমকে আটক করে , এরপর কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্বক পরিস্থিতির দেখা দেয় l
পরে খবর পেয়ে রাঙ্গিরখাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে l এবং আটক যুবককে রাজীরখারী থানায় নিয়ে যায় পুলিশ ।জানা সূত্রে এরমধ্যে অভিযুক্ত শুভমের সাথে থাকা কিছু মহিলারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে মারধরের চেষ্টা চালায় l ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গিরখারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে l বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে l

Know More – Apply Here


