শিলচর সোনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান বরাক ভ্যালি মজদুর সংঘের

< 1 - মিনিট |

গঙ্গাপুর থেকে সোনাই রোড পর্যন্ত সেতু নির্মাণ হলে এদতঞ্চলের মানুষের অনেক উপকার হবে বলে আশা

অজিত দাস

শিলচর : শিলচর সোনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান বরাক ভ্যালি মজদুর সংঘের।ভারতীয় মজদুর সংঘের শাখা সংগঠন বরাক ভ্যালি শাখার তরফে বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং জানান,সোনিই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাফেরা করে থাকে, এবং শহরের যানজট সমস্যার কারণে অনেকেই সময়মত নিজের লক্ষে পৌঁছতে পারেননা। ফলে গঙ্গাপুর থেকে সোনাই রোড পর্যন্ত সেতু নির্মাণ হলে এদতঞ্চলের মানুষের অনেক উপকার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর প্রস্তাবে সাড়া দেওয়ায় অতি সত্বর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। এদিকে রাজ্য সরকার আগামী ২৫নভেম্বর জমির পাট্টা সংক্রান্ত একটি বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।এই বিলের মধ্যে বাগানের শ্রমিকরা অনেক উপকৃত হবেন এবং ভূমিহীনরা অচিরেই পাট্টা পেয়ে যাবেন।

বর্তমান সরকার চা বাগান শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয় ও সাংস্কৃতিক দিক নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছেন।মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বরাক ভ্যালি মজদুর সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news