শিলচর স্পোর্টস গ্রাউণ্ডে কোনও বানিজ্যিক এক্সপো বা মেলা আয়োজন না করার দাবিতে সরব হলো শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড় ও কর্মকর্তারা

< 1 - মিনিট |

একাডেমির প্রধান ফটকের সামনে এক ঘণ্টার নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে

অজিত দাস

শিলচর : “আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না”— এই দাবিকে সামনে রেখে মুখে কালো কাপড় বেঁধে এক ঘণ্টার নীরব প্রতিবাদ জানাল শিলচর ফুটবল একাডেমির ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা।

তাদের অভিযোগ ,প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, কারণ সেখানে একটি বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব, যার ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও অবস্থা এখন গুরুতর ঝুঁকির মধ্যে। মাঠ এবং খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণস্থল রক্ষার উদ্দেশ্যে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একাডেমির প্রধান ফটকের সামনে এক ঘণ্টার নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news