বুধবার উধারবন্দ পানগ্ৰামে আয়োজিত নাগরিক সভায় এই অভিযোগ তুলেন উপস্থিত ওই এলাকার জনগণ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
উদারবন্দ : গত ৪ জুন উদারবন্দ সমষ্টির অন্তর্ভুক্ত শুখাছড়া পাথর কোয়ারীতে পাথর উত্তোলনকে নিয়ে দুই পক্ষের বিবাদকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোক সাম্প্রদায়িক রুপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর l বুধবার উধারবন্দ পানগ্ৰামে আয়োজিত নাগরিক সভায় এই অভিযোগ তুলেন উপস্থিত ওই এলাকার জনগণ ।
উল্লেখ্য ,গত কয়েক বছর থেকে চন্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের মহলদার কর্তৃক প্রদেয় পারমিটের উপর ভিত্তি করে নদী থেকে শ্রমিকেরা যথারীতি পাথর উত্তোলন করেন l কিন্তু মহলদারেরা পাথর উত্তোলনের স্থান চিহ্নিত করে দেননি বলে ও অভিযোগ উত্থাপন করেন সভায় উপস্থিত শ্রমিকরা ।ফলে গত সপ্তাহে দুপক্ষের মারপিটের ঘটনা ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ উধারবন্দ থানায় দুটি মামলা দায়ের করে , সামান্য একটি ঘটনাকে সমরদায়িক রুপি দেওয়ার জন্য কিছু লোককে লক্ষ্য করে ফেসবুক লাইভ করে পাকিস্তানি বাংলাদেশী, জেহাদি ইত্যাদি শব্দ প্রয়োগ করা হয়েছে l ফলে ওই অঞ্চলের শান্তিশৃঙ্খলা নষ্ট করার প্রয়াস করা হচ্ছে বলে উদ্যেগ প্রকাশ করেন সভায় উপস্থিত জনগণের ,সম্পূর্ণ ঘটনাটি কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তদন্ত ক্রমে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা l
Promotional | Subscribe KRC TIMES e-copy



