শ্রীভূমি জেলার একটি রাষ্ট্রীয় ব্যাঙ্ক রবিবারে খোলা এবং শুক্রবারে বন্ধ থাকে

< 1 - মিনিট |

সম্ভবত ভারতের বুকে এটা একটা আজব ঘটনা

অজিত দাস

শ্রীভূমি : শ্রীভূমি জেলার একটি রাষ্ট্রীয় ব্যাঙ্ক রবিবারে খোলা এবং শুক্রবারে বন্ধ থাকে। সম্ভবত ভারতের বুকে এটা একটা আজব ঘটনা।

স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় আনুমানিক ১৯৮০ দিকে শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির কটামনি এলাকায় SBI ব্যাঙ্কের একটি শাখা খোলা হয়েছিল। আর তখনই কটামনি গ্ৰাম এবং ইচাবিল চা বাগানের বিশিষ্টজনদের মধ্যস্থতায় শুক্রবার দিন ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ সেই সময় শুক্রবার দিন কটামনি বাজারে ক্রয়বিক্রয় বন্ধ ছিল।

পাশাপাশি শুক্রবার ইচাবিল চা বাগানের শ্রমিকদের পারিশ্রমিকের অর্থ পাওয়ার সাপ্তাহিক দিন ছিল শুক্রবার। যার জন্য ব্যাঙ্ক রবিবারের বদলে শুক্রবারে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। আর সেই দিন থেকে আজ পর্যন্ত কটামনি বাজারের SBI ব্যাঙ্ক শুক্রবার দিনে বন্ধ, এবং রবিবারে খোলা থাকে। কিন্তু বর্তমান সময়ে প্রতিদিন কটামনিতে বাজার হয়। তার পরও একই ভাবে রবিবারের বদলে শুক্রবারে বন্ধ থাকে কটামনি SBI শাখা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news