গান্ধীবাগ প্রাঙ্গণে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি
অজিত দাস
শিলচর : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গার্গকে অশ্রুজলে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করল শিলচরের জনগণ।এদিন স্থানীয় গান্ধীবাগ প্রাঙ্গণে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এদতঞ্চলের সঙ্গীত প্রেমী মানুষ সহ শহরের সাধারণ জনগণ।শ্রদ্ধাঞ্জলী চলাকালীন অনেককেই চোখের জল মুছতে দেখা গেছে।
একজন বিখ্যাত উদীয়মান শিল্পীকে অকালে হারিয়ে আজ মর্মাহত গোটা রাজ্য সহ বরাকের জনগণ। শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দিপায়ণ চক্রবর্তী,জেলা শাসক মৃদুল যাদব, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং সহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
Promotional | North East Integration Rally



