পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে জানানো হয়েছে, “আজ বিক্ষোভ তুলে নিলেও এরপরে এই বিষয়ে জোরদার আন্দোলনে নামবেন”
কে আর সি টাইমস ডেস্ক
বৃহস্পতিবার কেন্দ্রের সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে মিছিলে সামিল হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল।
সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও রানি রাসমণি রোডে পৌঁছানোর পর তা ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি চরমে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জল কামান চালায় পুলিশ। এরপর বিক্ষোভকারীদের সাথে বচসা তুঙ্গে উঠলে তাঁদের গ্রেফতার করে পুলিশ ।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে জানানো হয়েছে, “আজ বিক্ষোভ তুলে নিলেও এরপরে এই বিষয়ে জোরদার আন্দোলনে নামবেন”
সম্প্রতি শিক্ষকদের বেতনক্রম সংক্রান্ত অসঙ্গতি দূর করে বকেয়া প্রদান এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় হারে বেতন প্রদানের দাবি জানিয়েছে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সঙ্ঘ। বেতন ও ভাতার পাশাপাশি সারা দেশে কেন্দ্রীয় ও রাজ্যস্তরে স্বশাসিত মাধ্যমিক শিক্ষা আয়োগ গঠন, কেন্দ্রীয় বাজেটে জিডিপির ১০ শতাংশ এবং রাজ্য বাজেটে জিডিপির ৩০ শতাংশ শিক্ষা ক্ষেত্রে ব্যয় করতে হবে বলে দাবি করেন তাঁরা। এছাড়া, শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ এবং কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের সমান বেতন, আরোগ্যভাতা, নিশুল্ক ওষুধপত্র প্রদানের সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।


