সমগ্র দেশের সঙ্গে শিলচরেও পালিত হলো ২৬তম কার্গিল বিজয় দিবস

< 1 - মিনিট |

ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও বীরতা এদিন স্মরণ করল গোটা দেশবাসী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কার্গিল বিজয় দিবস”উদযাপনের মাধ্যমে ভারতীয় জওয়ানদের পরাক্রম ও শৌর্যকে স্মরণ করল গোটা দেশবাসী।এতে পিছিয়ে নেই শহর শিলচরও। শনিবার ২৬তম “কার্গিল বিজয় দিবস”উপলক্ষে ভারত সরকারের “মেরা ভারত ইউবা কাছাড়ের উদ্যোগে “তারাপুর কার্গিল বিজয় স্মারকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দিপায়ণ চক্রবর্তী ও কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা তাঁদের বক্তব্যে কার্গিল বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জানান,প্রতি বছর ২৬শে জুলাই দিনটিতে ভারত স্মরণ করে সাহসিকতার আসল রূপ।

কার্গিল বিজয় দিবস দেশের ইতিহাসের কেবল একটি দিন নয়,আমাদের জীবনের শান্তি পূর্ণ সময়ের পেছনে সৈনিকদের আত্মবলিদানের যে অবদান রয়েছে সেটাই স্মরণ করিয়ে দেয়। উল্লেখ্য ১৯৯৯ সালের ২৬শে জুলাই ভারতীয় সেনাবাহিনী কর্তৃক “অপারেশন বিজয়ের” মাধ্যমে অনুপ্রবেশকারীদের সরিয়ে কার্গিল পাহাড়কে দখলমুক্ত করে ভারতীয় ভু-খণ্ডকে রক্ষা করেছিল। এবং পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর এই বিশাল জয়ে অনেক জওয়ানকে শহিদ হতে হয়েছে।

ভারতীয় ভূ-খণ্ডকে রক্ষা করতে সেনা জওয়ানদের আত্মবলিদানকে স্মরণে রাখতে প্রতিবছরই সরকার সহ বিভিন্ন বেসরকারি সংস্থা দেশে কার্গিল বিজয় দিবস উদযাপন করে আসছে। এবছরও ২৬শে জুলাই ২৬তম কার্গিল বিজয় দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দেশবাসী। এদিন তারাপুরের কার্গিল বিজয় স্মারকে সামনে ভারতীয় সেনাবাহিনী প্রাক্তন কর্মী শুভেন্দু শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেছেন উদ্যোক্তারা।পরে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে কার্গিল যুদ্ধে শহিদ বীরদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এদতঞ্চলের জনগণ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news