সরকারি ঘরের জিও ট্যাগিং নিয়ে দু’পক্ষের মারপিটের ঘটনায় বেতুকান্দির কাড়ারপারে ছড়ালো উত্তেজনা

< 1 - মিনিট |

পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে গেল সদর পুলিশ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

বেতুকান্দি : সরকারি ঘরের জিও ট্যাগিং নিয়ে দু’পক্ষের মারপিটের ঘটনায় বেতুকান্দির কাড়ারপারে ছড়ালো উত্তেজনা।পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে গেল সদর পুলিশ।

প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘরের জিও টেগিংকে ঘিরে উত্তেজনা ছড়ালো বেতুকান্দির কাড়ারপারে।প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে স্থানীয় বিজেপি নেতা কেন নিজের ব্যক্তিদের ঘর পাইয়ে দিতে উঠেপড়ে লেগেছেন এনিয়েই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়।হয় ব্যাপক মারামারি।

এক পক্ষ অন্য পক্ষকে লোহার রোড,বাস ইত্যাদি নিয়ে আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় সদর থানার পুলিশকেও। ঘটনায় এলাকার বেশ কয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news