সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানালো শিলচর প্রেস ক্লাব
অজিত দাস
শিলচর : সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানালো শিলচর প্রেস ক্লাব।সোমবার, শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয় ।একই সঙ্গে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে ।


