শিলচর টাউন হাই স্কুলের দশম শ্রেণীর পরুয়া ছাত্রী রুমনা বেগম মজুমদার অপহরণ l
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শুক্রবার সকালে স্কুল যাওয়ার পথে শিলচর টাউন হাইস্কুলের দশম শ্রেণীর পরুয়া ছাত্রী রুমনা বেগম মজুমদারকে টেনে হিচড়ে বলপূর্বক চার চাকার একটি বাহনে তোলে নিয়ে যায় কিছু দুস্কৃতিকারীরা l প্রত্যক্ষদর্শী রুমানা বেগমের বোন তার্মিনা বেগম মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছে , সকাল আনুমানিক সাড়ে সাত ঘটিকায় শিলচর ঘনিয়ালা স্থিত ঢাকাইয়াপট্টি ভাড়া বাড়ি থেকে শিলচর টাউন হাইস্কুলের উদ্যেশ্যে যাওয়ার পথে চারজন যুবক মুখে কাপড় বাধা চার যুবক রুমনা বেগম মজুমদারকে বলপূর্বক টেনে হিচড়ে একটি এলট্রো গাড়িতে তুলে নিয়ে যায়া l
এই রহস্যজনক অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এদিকে মালুগ্রাম পুলিশ খবর পাওয়ার মাত্রেই ঘটনাস্থলে ছুটে যায় এবং গোপনীয় ভিত্তিতে তদন্ত শুরু করে দেয়। এদিকে টাউন হাই স্কুলের অধ্যক্ষ কে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনিও ঠিক একই কথা জানান l ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকেরা মালুগ্রাম থানায় একটি এজাহার দায়ের করেন l বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে l
Promotional | Subscribe KRC TIMES e-copy



