প্রতিবছর চার গরিব কন্যার বিয়ের দায়িত্ব নেয় কমিটি, শিলকুড়িতে সম্পন্ন হল আরেকটি বিবাহ
অজিত দাস
শিলকুড়ি । শিলকুড়ি চা-বাগানের এক গরিব পরিবারের মেয়েকে সোমবার বিয়ে দিল শ্রীশ্রী বরমবাবা মন্দির পরিচালন কমিটি। বুধবার হিন্দু ধর্মের রীতিমতো সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। এতে কমিটির তহবিল থেকে বিয়ের যাবতীয় খরচ বহন করা হয়।
বরমবাবা মন্দির পরিচালন কমিটি সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে প্রতিবছর শিলকুড়ি, ভরাখাই, দরগাকোনা ও ধরমখাল চা-বাগানের ৪টি গরিব পরিবারের মেয়েকে নিজের খরচে বিয়ে দিয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে বুধবার শিলকুড়ি চা-বাগানের ওই গরিব পরিবারের যুবতীকে করিমগঞ্জ জেলার এক পরিবারে বিয়ে দেয় কমিটি ।
এনিয়ে মন্দির পরিচালন কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং জানান, কমিটির সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে শিলকুড়ি চা-বাগানের এক মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এই বিয়ের যাবতীয় প্রয়োজনীয় খরচ কমিটির তহবিল থেকে ব্যায় করা হয়েছে। এতে গ্রামবাসী সহ যুবতীর সমাজ ও আত্মীয় স্বজনদের ব্যক্তিগত সহায়তা করেছেন। তিনি আরও জানান এই বিবাহ অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ সহযোগিতায় ছিলেন কমিটির মিডিয়া ইনচার্জ রঞ্জন সিং, সদস্য কৈলাস যাদব, সন্তোষ কুর্মি, প্রদীপ কুমার নুনিয়া সহ অন্যান্যরা ।
বিবাহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং, কৈলাস যাদব, সন্তুষ কুর্মি, প্রদীপ কুমার নুনিয়া সহ কমিটির অন্যান্য সদস্যরা। এদিন শ্রী শ্রী বরমবাবা মন্দিরের পুরোহিত প্রভাকর উপাধ্যায় ও পুরোহিত রবিন্দ্র পান্ডের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বিবাহ সম্পন্ন হয়।



