সায়ন্তনের জন্মদিনে সায়ন্তনদের দাবি, শিলচর মেডিকেলে কার্ডিয়াক বাইপাস সার্জারি

< 1 - মিনিট |

পাঁচশো বিছানা যুক্ত হাসপাতাল নির্মাণের কাজের সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করেছেন প্রতিনিধি দল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ১২ জুলাই সায়ন্তনের ৩১ তম জন্মদিন। জন্মদিনে থাউজেন্ড সায়ন্তন দল সরকারের কাছে দাবি রাখছেন শিলচর মেডিকেলে আসুক কার্ডিয়াক বাইপাস সার্জারি চিকিৎসা সুবিধা। ১১ জুলাই থাউজেন্ড সায়ন্তন দলের এক প্রতিনিধি দল শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং জন্মদিনের দাবিপত্র অধ্যক্ষের হাতে আগাম তুলে দেন।

দাবিপত্রে প্রধান দাবি ছিল শিলচর মেডিকেল কলেজে কার্ডিয়াক বাইপাস সার্জারি চিকিৎসা সুবিধা গড়ে তোলা। এছাড়াও দাবিপত্রে উল্লেখ করেছেন , অনতিবিলম্বে শিলচর মেডিকেল কলেজে গড়ে উঠুক নিউরো মডুলার ওটি , দাবি রাখেন সরকার ঘোষিত সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ দ্রুত শুরু করার।

এছাড়াও দীর্ঘ আলোচনায় উঠে আসে পাঁচশো বিছানাযুক্ত নতুন হাসপাতাল ভবন নির্মাণের প্রসঙ্গ , সিসি ক্যামেরা বসানোর বিষয় প্রভৃতি। পাঁচশো বিছানা যুক্ত হাসপাতাল নির্মাণের কাজের সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করেছেন প্রতিনিধি দল। অধ্যক্ষের সঙ্গে আলোচনাকালে কথা প্রসঙ্গে সায়ন্তনরা মনে করিয়ে দিলেন যে ২০২২ এর ১২ জুলাই সায়ন্তনের জন্মদিনে ডাক্তার রাকেশ গোপালের হাত দিয়ে মেডিকেলে এনজিওগ্রাফি করা হয়েছিল এবং সেই দিনের সেই সফল এনজিওগ্রাফি তখন এর সময়ের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবড়ুয়া সায়ন্তনের নামে ডেডিকেট করেছিলেন। ২০২৫ এর ১২ জুলাই সায়ন্তনের জন্মদিন কয়েকজন অনাথ শিশু কিশোরদেরকে সঙ্গে নিয়ে পালন করবেন সায়ন্তনরা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news