প্রথমবারের মতো বরাক উপত্যকায় বিশেষ হেলিকপ্টার প্রদর্শনী
অজিত দাস
শিলচর : প্রথমবারের মতো বরাক উপত্যকায় প্রদর্শনী দেখালো সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সারাং ।বরাক উপত্যকায় প্রথমবারের মতো আয়োজিত হল ভারতীয় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সারাং-য়ের প্রদর্শন। শিলচর বিমানবন্দর সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে শনিবার এই প্রদর্শনী আয়োজিত হয় এবং এটি দেখার সুযোগ পান উপত্যকার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা।
দ্যা সারাং টিম-য়ের সদস্যরা জানিয়েছেন তারা ৯ নভেম্বর গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে একই ধরনের প্রদর্শন করেছিলেন। বরাক উপত্যকায় এটি প্রথমবার দেখানো হলো। প্রদর্শনীতে ভারতীয় সেনার সৌর্য, দেশের ঐক্য এবং দেশবাসীর প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাঁচটি বিশেষ হেলিকপ্টার এর মাধ্যমে তারা অত্যন্ত মনোরম একটি পরিবেশ গড়ে তোলেন।
প্রদর্শনী শেষে পাইলটদের সঙ্গে সময় কাটান ছাত্র-ছাত্রীরা এবং তাদের কাছ থেকে উৎসাহ পান।
Promotional | North East Integration Rally



