সিকিমের রাজ্যপালের সচিবের সঙ্গে বৈঠক এনইআইআর প্রতিনিধি দলের

2 - মিনিট |

আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা

কে আর সি টাইমস ডেস্ক

গ্যাংটক : উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনরত এনইআইআর (NEIR) মুভমেন্টের একটি প্রতিনিধি দল গত ৭ জানুয়ারি সিকিমের রাজ্যপালের সচিব জিতেন্দ্র সিং রাজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে এই মুভমেন্টের গতিপ্রকৃতি, লক্ষ্য এবং বর্তমান অগ্রগতি সম্পর্কে সচিবকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

প্রতিনিধি দল মুভমেন্টের ভবিষ্যৎ রূপরেখা এবং তাঁদের মূল দাবিগুলো সচিবের সামনে তুলে ধরেন। উত্তর-পূর্বাঞ্চল জুড়ে যে সামাজিক ও উন্নয়নমূলক সমস্যাগুলো  বিদ্যমান, সেগুলো নিরসনে এই সংগঠনটি কীভাবে কাজ করছে, তা সবিস্তারে আলোচনা করা হয়। মূলত আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে এনইআইআর মুভমেন্টের এই উদ্যোগের বিভিন্ন দিক বৈঠকে গুরুত্ব পায়।

জিতেন্দ্র সিং রাজে প্রতিনিধি দলটিকে অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগত জানান এবং তাঁদের প্রতিটি বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন। তিনি এই মুভমেন্টের মহৎ উদ্দেশ্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে আগামী দিনগুলোতে এনইআইআর মুভমেন্টের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সচিবের সঙ্গে এই বৈঠক অত্যন্ত ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক হয়েছে বলে এনইআইআর প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই সদর্থক সাড়া পাওয়ার ফলে কর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন এবং তাঁদের লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ হয়েছেন।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *