বর্তমানে যাত্রীদের শিলচর শহরে প্রবেশ করতে অতিরিক্ত ভাড়া দিয়ে অটো বা ই-রিকশা ব্যবহার করতে হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা সৃষ্টি করছে
অজিত দাস
শিলচর : মঙ্গলবার জয়পুর, হারিনগর, লাখীপুর, পয়লাপুল, জিরিঘাট ও বান্দরখাল এলাকার সাধারণ যাত্রীরা জেলা আয়ুক্তের নিকট এক লিখিত আবেদনপত্র দাখিল করেছেন। তারা কাছাড় কলেজ সংলগ্ন সিটিভিওএ (CTVOA), ট্রাঙ্ক রোডে একটি স্থায়ী বাসস্ট্যান্ড বরাদ্দের দাবি জানিয়েছেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয় যে, বর্তমানে এই রুটের বাস, ট্রাভেলার ও ক্রুজার গাড়িগুলিকে শিলচরের রংপুর এলাকায় অস্থায়ীভাবে থামানো হয়, যেখানে যাত্রীদের জন্য কোনো বসার জায়গা, অপেক্ষাকক্ষ বা শৌচাগারের মতো কোনোধরনের সুবিধা নেই। ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে, শিলচর থেকে কালাইন, জলালপুর, বারখলা, উদারবন্দ ও হারাংগাজাও রুটের যানবাহনগুলো সিটিভিওএ এলাকায় নির্ধারিত বাসস্ট্যান্ডের সুবিধা ভোগ করছে। তাই জয়পুর–হারিনগর–লাখীপুর–পয়লাপুল–বান্দরখাল এলাকার যানবাহনগুলিকেও একই সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা ।
আবেদনকারীরা জানান, বর্তমানে যাত্রীদের শিলচর শহরে প্রবেশ করতে অতিরিক্ত ভাড়া দিয়ে অটো বা ই-রিকশা ব্যবহার করতে হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা সৃষ্টি করছে।
Promotional | North East Integration Rally



