সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই কর্মসূচিতে শিলচরে অংশ নেন বিধায়ক দীপায়ণ চক্রবর্তীসহ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরা
অজিত দাস
শিলচর : সুপ্রাচীন সোমনাথ মন্দিরে ১০২৬ সালে মহম্মদ গজনীর বারবার আক্রমণের ইতিহাসের হাজার বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশে শনিবার শিবপূজা কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই কর্মসূচিতে শিলচরে অংশ নেন বিধায়ক দীপায়ণ চক্রবর্তীসহ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরা।
এদিন শিলচরের মেহেরপুর শিব মন্দিরে সমবেত ওমকার ধ্যান ও শিবপূজার মাধ্যমে ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মী।
কর্মসূচি শেষে বিধায়ক দীপায়ণ চক্রবর্তী জানান, কেন্দ্রীয় বিজেপির নির্দেশ অনুযায়ী দেশজুড়ে এই শিবপূজা কর্মসূচি পালন করা হচ্ছে। সোমনাথ মন্দিরের ঐতিহাসিক তাৎপর্য ও সাংস্কৃতিক চেতনার স্মরণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেন।
Promotional | North East Integration Rally



