সোমবার শিলচর সদর থানায় পুলিশ আটক করে করিমগঞ্জের যুবক সুজন দেব রায়কে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ছদ্মবেশ ধারণ করে অপপ্রচার চালানোর অভিযোগে শিলচর সদর থানায় আটক করিমগঞ্জের সুজন দেব রায় নাম এক ব্লগার l সোমবার শিলচর সদর থানায় পুলিশ আটক করে করিমগঞ্জের যুবক সুজন দেব রায়কে l
ঘটনার বিবরণে জানা যায় গতকাল সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ছদ্মবেশ ধারণ করে ভিডিও আপ্লোড করার অভিযোগে শিলচরের একজন ওঘোরি সাধু সুজন দেব রায়ের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন l এর পরিপ্রেক্ষিতে শিলচর সদর পুলিশ শিলচর থেকে সুজন দেব রায়কে আটক করে সদর থানায় নিয়ে যায় l
Promotional | Subscribe KRC TIMES e-copy



