বড়খলা ব্লকের নবনির্বাচিত ব্লক সভানেত্রী মিতা নাথ ভৌমিক ফ্লেগ অফ করে তিরঙ্গাঁ যাত্রা অভিযানের শুভারম্ভ করেন
অজিত দাস
বড়খলা : স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে তিরঙ্গাঁযাত্রা অভিযান বড়খলায়। বড়খলা ব্লকের নবনির্বাচিত ব্লক সভানেত্রী মিতা নাথ ভৌমিক ফ্লেগ অফ করে তিরঙ্গাঁ যাত্রা অভিযানের শুভারম্ভ করেন। কাছাড়ের বড়খলা ব্লকের এসআরএলএম,এসএইচজি মহিলা ফেডারেশন,সহ বড়খলার সেচ্ছাসেবী সংঘটন সেডো সংস্হা,বড়খলা মাতৃভূমি ক্লাব,সঙ্গবদ্ধ হয়ে মঙ্গঁলবার বড়খলা ব্লক এসআরএলএম কার্যলয় থেকে শুরু করে বড়খলার প্রধানসড়ক পরিক্রমা করেন হাতে তিবর্ণ রঞ্জিত জাতিয় পতাকা নিয়ে মূখে স্লোগান ছিল “ভারতমাতা কি জয় ও হর ঘর ঘর তিরঙ্গাঁ”পরে ব্লক এসআরএলএম কার্যালয়ে এসে হর ঘর তিরঙ্গাঁ যাত্রা সমাপ্ত হয়।
হরঘর তিরঙ্গাঁ যাত্রা নিয়ে মূল উদ্দেশ্য ব্যক্ত করেন বিপিএম মনোরঞ্জন সূত্রধর,প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীজির এক নির্দেশে হরঘর তিরঙ্গার প্রতি মানুষ যাতে শ্রদ্ধা নিবেদন করে সেটাকে সম্মান জানিয়ে প্রত্যেক ঘরে ঘরে জাতিয় পতাকা উত্তোলন করেন। ব্লক সভানেত্রী মিতা নাথ ভৌমীক প্রথমে এই অভিযানে অংশগ্রহণকারিকে ধন্যবাদ জানিয়ে বলেন ভারতের প্রতিটি মানুষ জাতিয় পাতাকার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় আগামী ১৩,১৪,১৫ আগষ্ট পর্যন্ত প্রত্যেক মানুষের ঘরেঘরে তিরঙ্গা উত্তোলন করার বর্তা দেন।
মোদিজীর এই প্রচেষ্টকে সফল করা পাশাপাশি এক বৈভবশালী রাষ্ট্র নির্মানে সহযোগিতার হাত বড়িয়ে দেওয়া।মিতা নাথভৌমিক এদিনের তিরঙ্গাঁ যাত্রায় বড়খলা পুলিশকে ধন্যবাদ জানান। সেডোর সম্পাদক অজিত দাস হরঘর তিরঙ্গাযাত্রা নিয়ে সংক্ষিপ্ত অলোচনা করেন। এদিন উপস্হিত ছিলেন বড়খলা মাতৃভূমি ক্লাবের গৌতমধর চৌধুরী,সিএলএফ এর সম্পাদিকা সংগীতা সিংহ,ব্লকের বিডিও আইনূল হক মোল্লা,বড়খলা জিপি সচিব বশির আহমেদ বড়লস্কর,জিপি সভাপতি নিয়ার রঞ্জন দাস সহ জিবিকা সখী,ব্যাণ্কঁ সখী,পশুসখী সহ জিপির নির্বাচিত সদস্য-সদস্যাগণ।

Know More – Apply Here


