প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের খসড়া তালিকা যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে দাবি ও আপত্তি জানানোর আহ্বান জানানো হয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
হাইলাকান্দি : হাইলাকান্দি জেলায় ২০২৬ সালের বিশেষ সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা নির্বাচন আধিকারিক, অভিষেক জৈনের উপস্থিতিতে এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১ জানুয়ারি ২০২৬-কে যোগ্যতার তারিখ ধরে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
এবার ভোটকেন্দ্রের সংখ্যা ৬১২ থেকে বেড়ে ৬২৩ হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের তুলনায় প্রায় ৮ হাজার নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের খসড়া তালিকা যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে দাবি ও আপত্তি জানানোর আহ্বান জানানো হয়েছে।
Promotional | North East Integration Rally



