১৫৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এই অভিযোগ করে মামলা দায়ের করা হয়
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : এনআরসির প্রাক্তন সমন্বয়ক প্রতীক হাজরার বিরুদ্ধে মামলা উঠলো আদালতে। এনআরসিতে উইপ্রর সঙ্গে কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে হাজেলার বিরুদ্ধে মামলা হয়। ১৫৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এই অভিযোগ করে মামলা দায়ের করা হয়। এদিকে হাজেলাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। যদিও হাজেলা জানিয়েছিলেন তিনি কোন ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন।
কিন্তু পিপল ওয়ার্কস গ্রুপের অভিজিৎ শর্মা যে মামলা দায়ের করেছেন তাতে অভিযুক্ত করা হয়েছে প্রতীক হাজেলাকে। ইতিমধ্যে এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেন্দ্র দেব শর্মা হাজেলার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বা শর্মা হাজেলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কড়া পদক্ষেপ নিয়েছেন। এনআরসিতে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে অনেকদিন থেকেই। ক্যাগের রিপোর্টের পর সেটা প্রকাশ্যে আসে।উইপ্রোর সঙ্গে কম্পিউটার চুক্তি ও কর্মচারীদের বেতন সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ করে মামলা দায়ের করা হয়।
কেগের রিপোর্ট এই বিসঙ্গগতি লক্ষ্য করা গিয়েছিল। তারপর বিষয়টি প্রথম প্রকাশ্যে আছে। ইতিমধ্যে হাজেলা আসামে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমানে তিনি উত্তরপ্রদেশে আছেন। তবে কোন রহস্যজনক কারণে এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই প্রশ্ন তোলা হচ্ছে।


