২২ জানুয়ারি শিলচরে পৌঁছবে ‘উত্তর–পূর্ব সংহতি র‍্যালি’

2 - মিনিট |

২৩ জানুয়ারি হাইলাকান্দি যাত্রা, ২৪ জানুয়ারি ‘বরাক ফেস্টিভ্যাল’-এর সমাপ্তি

অজিত দাস

শিলচর : সমন্বয়, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে ‘নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র‍্যালি’ আগামী ২২ জানুয়ারি শিলচর গান্ধী ভবনে এসে পৌঁছবে। র‍্যালিতে অংশগ্রহণকারী সদস্যদের ওই দিন গান্ধী ভবনে আয়োজিত ‘বরাক ফেস্টিভ্যাল’-এর দ্বিতীয় সংস্করণের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

সোমবার, স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আয়োজক সংস্থা ‘কেআরসি ফাউন্ডেশন’-এর কর্মকর্তারা।

ফাউন্ডেশনের পক্ষে সংগঠক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর দাস জানান, ২২ জানুয়ারি শিলচর গান্ধী ভবনে ‘বরাক ফেস্টিভ্যাল’-এর দ্বিতীয় সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরদিন ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উপলক্ষে সংহতি র‍্যালি শিলচর থেকে হাইলাকান্দির উদ্দেশে যাত্রা করবে। এরপর ২৪ জানুয়ারি শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে ‘বরাক ফেস্টিভ্যাল’-এর সমাপ্তি অনুষ্ঠান।

ফাউন্ডেশনের অন্যতম সংগঠক ও সমাজকর্মী বিশ্বজিৎ বিশ্বাস জানান, উত্তর–পূর্ব সংহতি র‍্যালির সূচনা হয়েছিল গত ৪ জানুয়ারি কলকাতা থেকে। প্রায় এক মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ৪ ফেব্রুয়ারি, গুয়াহাটির ‘দ্য নর্থ-ইস্ট জোন কালচারাল সেন্টার’, শিল্পগ্রামে। এই সংহতি র‍্যালি মোট নয়টি রাজ্য অতিক্রম করছে বলেও তিনি উল্লেখ করেন।

ফাউন্ডেশনের আরেক সংগঠক, শিক্ষক ও সমাজকর্মী জয়ন্ত রায়চৌধুরী সংহতি র‍্যালি ও বরাক ফেস্টিভ্যালের সকল কর্মসূচি সফল করে তোলার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।এদিন সমাজকর্মী শংকর দে বলেন, ‘কেআরসি ফাউন্ডেশন’ তথা ‘এনইআইআর ফেস্ট ২০২৬’-এর মুখ্য পরিচালক বিশ্বদীপ গুপ্ত বৈচিত্র্যময় উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নিরন্তর দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news