৪৪ হাজার নিযুক্তিপত্র তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এই নিযুক্তির দেওয়ার পর আগামী জুলাই মাসে আরো নিযুক্তির জন্য বিজ্ঞাপন দেওয়া হবে

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি : বৃহস্পতিবার ৪৪ হাজার নিযুক্তিপত্র তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খানাপারায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের হাতে এই নিযুক্তিপত্র তুলে দেওয়া হয়। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে পৌঁছলে তাকে সেখানে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও তিনি আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন নিযুক্তির পত্র প্রদান করে তিনি বলেন অসাম সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি মুখ্যমন্ত্রী প্রশংসা করে বলেন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অসম উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। সারাদেশে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়ন হয়েছে সেটা দেখে বিরোধীরা দিশেহারা বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এই নিযুক্তির দেওয়ার পর আগামী জুলাই মাসে আরো নিযুক্তির জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। সবকটি খালি সরকারি পদ পূরণ করা হবে বলে তিনি জানান। এদিন মোট ৪৪ হাজার ৭৩০ জন কে চুক্তিপত্র দেওয়া হয়। এত বড় হারে একই দিনে নিযুক্তি দেওয়ার ঘটনা অসমের ইতিহাসে আর ঘটেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *