৫ অক্টোবর থেকে অরুণাবন্দ চা বাগানের মাঠে শুরু হচ্ছে প্রদীপ কর্মকার মেমোরিয়াল নক আউট ইন্টার গার্ডেন ফুটবল প্রতিযোগিতা

< 1 - মিনিট |

উধারবন্দ আঞ্চলিক ভিত্তিক এই আসরে অংশ নেবে ১৬টি দল

অজিত দাস

উধারবন্দ : ৫ অক্টোবর থেকে অরুণাবন্দ চা বাগানের মাঠে শুরু হচ্ছে প্রদীপ কর্মকার মেমোরিয়াল নক আউট ইন্টার গার্ডেন ফুটবল প্রতিযোগিতা।শুক্রবার বাগানের নাচঘরে সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজকরা প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, প্রদীপ কর্মকার মেমোরিয়াল নক আউট ইন্টার গার্ডেন ফুটবল প্রতিযোগিতা কমিটির উদ্যোগে বড়সড় প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন।

আয়োজক মূল কমিটির সভাপতি অরুণাবন্দ চা বাগানের বরিষ্ঠ প্রবন্ধক জয়ন্ত ব্যানার্জি। উধারবন্দ আঞ্চলিক ভিত্তিক এই আসরে অংশ নেবে ১৬টি দল। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্ত সহ বিভিন্ন বাগানের প্রবন্ধকরা।

দুটি প্রদর্শনী ম্যাচের মাধ্যমে উদ্বোধন হবে এই প্রতিযোগিতার। প্রথম মহিলা খেলোয়াড়দের দুটি দল ও পরে পুরুষদের দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। খেলা হবে ৭০ মিনিটের। সাংবাদিক সম্মেলনে দুই কমিটির পক্ষে উপস্থিত ছিলেন স্বপন লোহার, জগন্নাথ রায়, দীপক তাতি, দেবাশিস লোহার, অমিত দে, নেপাল সিং, রাজেন সিং,মন্টু তাতি, পাপ্পু রী, চন্দন গোয়ালা, অনিক তাতি ও মন্টু তাতি সহ অন্যান্য কর্মকর্তারা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news