৬১’র শহীদদের অপমান

< 1 - মিনিট |

শিলচরে মামলা, গ্রেফতারের দাবি

অজিত দাস

শিলচর : ১৯৬১ সালের বরাক উপত্যকার ঐতিহাসিক ভাষা আন্দোলনে যাঁরা প্রাণ উৎসর্গ করেছিলেন, সেই ভাষা শহীদদের ‘বাংলাদেশি’ আখ্যা দেওয়ায় ক্ষোভে ফুসছে গোটা কাছাড়। হোজাই লঙ্কার ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুকতেশ্বর ক্যামপ্রাই সম্প্রতি ভাষা শহীদদের বাংলাদেশি বলে মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে।

এই ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল শিলচর সদর থানায় মুকতেশ্বর ক্যামপ্রাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, এই বক্তব্য কেবল বিভাজনমূলক নয়, বরং বরাক উপত্যকার বাংলাভাষী জনগণের অনুভূতিকে চরমভাবে আঘাত করেছে।

অভিজিৎ পালের অভিযোগ, গোয়াহাটি থেকে এক বিশেষ গোষ্ঠী এই বিতর্ক উসকে দিতে সচেষ্ট। অথচ বরাকের সঙ্গে ডিমাসা সম্প্রদায়ের এতদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার নজির নেই।

উল্লেখযোগ্য যে, সম্প্রতি শিলচরে অনুষ্ঠিত এক সভায় অসম সাহিত্য সভার সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা ১৯৬১ সালের ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি এবং শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘ভাষা শহীদ স্টেশন শিলচর’ করার দাবি জানান। এই প্রস্তাব ইতিমধ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে।

এর প্রেক্ষিতেই ডিমাসা রাইটার্স ফোরাম অসম সাহিত্য সভার সভাপতিকে উদ্দেশ্য করে এক চিঠিতে ৬১’র ভাষা শহীদদের বাংলাদেশি বলে উল্লেখ করে, যা কাছাড়বাসীর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এই ঘটনার নিন্দা জানিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য বলেন, “ভাষা শহীদদের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না।” একইভাবে, ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস (YASE)-এর কেন্দ্রীয় সম্পাদক সঞ্জীব রায়ও এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীর দ্রুত গ্রেফতারের দাবি জানান l

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news