এদিন পুলিশ বাহিনী, সিআরপিএফ,কোমাণ্ডো ও গৃহরক্ষী বাহিনীর কর্মীরা তিরঙ্গা হাতে উৎসাহের সঙ্গে রেলীতে অংশগ্রহণ করেন
অজিত দাস
শিলচর : দেশের ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে বুধবার কাছাড় জেলা পুলিশ বিভাগের তরফে এক বিশাল বাইক রেলীর আয়োজন করা হয়। এদিন পুলিশ বাহিনী, সিআরপিএফ,কোমাণ্ডো ও গৃহরক্ষী বাহিনীর কর্মীরা তিরঙ্গা হাতে উৎসাহের সঙ্গে রেলীতে অংশগ্রহণ করেন।রেলিটি কাছাড়ের পুলিশ সুপার কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জনগণকে গণতন্ত্রের এই বিশাল উৎসবে অংশগ্রহণ করার আবেদন জানান।
দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। আগামীতে পুলিশ ও জনতার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি জেলার একতা ও অখণ্ডতাকে বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।
Promotional | Subscribe KRC TIMES e-copy



