সংগঠনের প্রত্যাশা, সকলের সক্রিয় সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হবে
অজিত দাস
শিলচর : আগামী ১৫ আগস্ট শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিলচরের নাগাটিলা জামে মসজিদ প্রাঙ্গণে গরিব নেওয়াজ রিলিফ ফাউন্ডেশন (GNRF) ও দাওয়াতে ইসলামী শাখা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।
শিবিরকে সফল করতে রবিবার উত্তর কৃষ্ণপুরের নাগাটিলা জামে মসজিদে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে দায়িত্ব বণ্টনসহ নানা প্রস্তুতি গ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় আয়োজিত এই রক্তদান শিবিরে সমাজের সকল শ্রেণির মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। তারা বলেন, “রক্তদান একটি মহৎ কাজ; এক ফোঁটা রক্ত একটি জীবন বাঁচাতে পারে।” সংগঠনের প্রত্যাশা, সকলের সক্রিয় সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হবে।

Know More – Apply Here


