কয়েক শতাধিক দলীয় কর্মী তিরঙ্গা যাত্রায় পা মেলান
অজিত দাস
উধারবন্দ : ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার কংগ্রেসের বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় উধারবন্দে। জেলা কংগ্রেসের উদ্যোগে উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেসের সৌজন্যে আয়োজিত তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন কাছাড়ের দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা। সকাল দশটায় উধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এই যাত্রা শুরু হয়। ভিআইপি সড়ক ধরে বাসস্ট্যান্ড পর্যন্ত এসে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করছেন দলীয় নেতারা।
সেখানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য ও সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী। পরে রামকৃষ্ণ ভবনের সামনে গিয়ে যাত্রা শেষ হয়। কয়েক শতাধিক দলীয় কর্মী তিরঙ্গা যাত্রায় পা মেলান। সবার হাতেই ছিল জাতীয় পতাকা।

Know More – Apply Here


