অসুস্থ জেইউ-র উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে আচার্য জগদীপ ধনখড়

< 1 - মিনিট |

শনিবার সকাল দশটার পর ঢাকুরিয়ার আমরি হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের শারীরিক অবস্থারও খোঁজ নেন রাজ্যপাল

কে আর সি টাইমস ডেস্ক

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবল অশান্তির মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস| উপাচার্য ছাড়াও অসুস্থ হয়ে পড়েছিলেন সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষও| তড়িঘড়ি সুরঞ্জন ও প্রদীপকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার (ঢাকুরিয়া) আমরি হাসপাতালে|

আমরি হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে শনিবার সকালে হাসপাতালে গেলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড়| শনিবার সকাল দশটার পরই ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে গিয়ে সুরঞ্জন দাসের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়| হাসপাতালে গিয়ে সুরঞ্জন দাসের শারীরিক অবস্থারও খোঁজ নেন রাজ্যপাল|

প্রসঙ্গত, মাথা যন্ত্রণা, বমি-বমি ভাব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও সহ-উপাচার্যকে| সুরঞ্জনবাবুকে আইসিইউ-তে রাখা হয়| ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জেইউ-র উপাচার্য| তবে,হাসপাতাল থেকে কবে তাঁকে ছাড়া হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি| হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সুরঞ্জন দাস ও প্রদীপবাবুকে পর্যবেক্ষণে রাখা হবে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *